|
নাটোরে পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতির আশংকা
মোঃ রাসেল নাটোর
|
![]() নাটোরে পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতির আশংকা স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,আজ সোমবার রাত আনুমানিক ৯ঘটিকায় প্রথমে বন্ধ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন পাশাপাশি থাকা আরও ৫টি দোকানে ছড়িয়ে পরে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ত্রন করতে সক্ষম হয়। দোকান মালিকরা দাবী করেন ৬টি দোকান মিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকার বাসিন্দা।তারা হলেন,মোঃ মান্নান-পিতা: -মজিবর.মোঃ ফুয়াদ,পিতা:- জাফর সাকিদার,মোঃ বক্কর,পিতা সিরাজ উদ্দিন,মোঃ কামাল,পিতা: খলিল,মোঃ শহিদ,পিতা:- আলাদ্দিন,মোঃ সবুজ,পিতা:- নবির হোসেন। ![]() নাটোরে পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতির আশংকা আগুন লাগার খবর শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং ঢেউটিন ও নগদ আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিস সহায়ক মোঃ জহুরুল ইসলাম। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
