|
বাদশাহকে খুনের হুমকি
নতুন সময় ডেস্ক
|
![]() বাদশাহকে খুনের হুমকি এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, বাদশাকে হত্যার হুমকির খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের বিনোদন অঙ্গনে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি আবারও নাড়িয়ে দিয়েছে বলিউড তারকাদের নিরাপত্তাকে। এদিকে গ্যাংটির পক্ষ থেকে দেওয়া বার্তায় দাবি করা হয়েছে, ‘টাটিরি’ গানের মাধ্যমে হরিয়ানার সংস্কৃতি ও নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এর জেরেই তাদের নিশানায় এবার র্যাপার বাদশাহ। জানা যায়, অশালীন শব্দের গানের কারণে ২০২৪ সালেও সতর্ক করা হয়েছিল বাদশাকে। তবে এবার স্কুল ছাত্রীদের বিকৃতভাবে উপস্থাপন করায় গায়ককে প্রকাশ্যে কপালে গুলি করার হুমকি দিয়েছে গ্যাংটি। গ্যাংস্টারের হুমকি ছাড়াও গানটিকে কেন্দ্র করে আইনি চাপে রয়েছেন বাদশাহ। ১৪ মার্চ তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হরিয়ানা নারী কমিশন। বাদশাহর বিরুদ্ধে একাধিক এফআইআরসহ মামলাও করা হয়েছে। মামলার প্রথম শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ মার্চ। তারকাদের হত্যার হুমকি দেয়া এবারই প্রথম নয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এর আগেও এই গোষ্ঠী হত্যার হুমকি দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং, নির্মাতা রোহিত শেঠি, কপিল শর্মার মতো তারকাদের। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হলেন র্যাপার বাদশাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
