|
‘আলু’ থেকে বলিউড স্টার আলিয়া ভাট
নতুন সময় ডেস্ক
|
![]() ‘আলু’ থেকে বলিউড স্টার আলিয়া ভাট ছোটবেলায় আলিয়া ছিলেন বেশ গোলগাল এবং পরিবারের সকলেই তাকে ভালোবেসে ‘আলু’ বলে ডাকতেন। বাবা মহেশ ভাট তাকে আদর করে ‘আলু বালু’ নামে সম্বোধন করতেন। লিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও আলিয়া ভারতের নাগরিক নন। তার মা সোনি রাজদান ব্রিটিশ বংশোদ্ভূত হওয়ায় আলিয়ার কাছে ব্রিটিশ পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে। অনেকে মনে করেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তার প্রথম ছবি। কিন্তু ১৯৯৯ সালে মাত্র ৫ বছর বয়সে ‘সংঘর্ষ’ ছবিতে প্রীতি জিন্তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। ‘শানায়া’ চরিত্রে অভিনয় করার জন্য আলিয়াকে কড়া পরিশ্রম করতে হয়েছিল। প্রায় ৪০০ জনের অডিশনের পর তাকে বেছে নেওয়া হয়। শর্ত ছিল— মাত্র ৩ মাসে ১৬ কেজি ওজন কমাতে হবে। পর্দার সাহসী গ্ল্যামার গার্ল হলেও বাস্তবে আলিয়া ভীষণ ভীতু। তিনি নিক্টোফোবিয়া (Nyctophobia)-এর শিকার, তাই রাতে ঘুমানোর সময় ঘরের আলো জ্বালিয়ে রাখেন বা জানলা খোলা রাখতে পছন্দ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
