|
পাইকগাছায় পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মায়ের লাশ উদ্ধার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মায়ের লাশ উদ্ধার স্থানীয় ইউপি সদস্য স্বপন জানিয়েছেন, সকালে ঘরে ভারতীয় মন্ডলের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে রক্ত দেখতে পায় নিহতের ভাই সুকুমার মনি। এসময় একটু সামনে পুকুরে তাকিয়ে দেখে পুকুরে লাশ ভেসে আছে। এলাকাবাসী জানান, নিহতের ঘরে আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে চোরদের চিনে ফেলায় তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুকুরে ছিল। স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, নিহত ভারতীয় মন্ডলের গায়ে সব সময় স্বর্ণ থাকতো। এছাড়াও তার ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। পাইকগাছা থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে কাজ শুরু করেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
