|
নড়াচড়াও করতে পারছি না : দীপিকা
নতুন সময় ডেস্ক
|
![]() নড়াচড়াও করতে পারছি না : দীপিকা সম্প্রতি নিজের ভ্লগে শারীরিক অবস্থার আপডেট দিয়ে দীপিকা জানান, অস্ত্রোপচারের পর থেকে তার খাবারে অনীহা তৈরি হয়েছে। সারাক্ষণ শরীরে এক ধরণের অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হচ্ছে। এমনকি ঘন ঘন 'মুড সুইং'-এর শিকার হচ্ছেন তিনি। এই চরম ক্লান্তির মাঝেই পবিত্র রমজান উপলক্ষে এবারই প্রথম রান্নাঘরে ঢুকেছিলেন তিনি। নিজের স্বাস্থ্য নিয়ে দীপিকা বলেন, ‘বিশ্রাম নেওয়াটা যে এখন আমার জন্য কতটা জরুরি, তা আমি বুঝতে পারছি। খুব ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে আমি নড়াচড়াও করতে পারছি না। যেদিন মানসিক অবস্থা ভালো থাকে না, সেদিন কিছুই করতে পারি না। মন ভালো না থাকলে লড়াই করার ক্ষমতাও হারিয়ে যায়।’ অসুস্থতার কারণে এখন কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে এই অভিনেত্রীকে। তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার এখন খুব নিয়মের জীবন। সকাল ৭টায় ঘুম থেকে উঠে হাঁটতে যান তিনি এবং সন্ধ্যা ৭টার পর কোনো কিছু খাওয়া বারণ। ঘরে বসে থাকলে যেন অবসাদ জেঁকে না বসে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
২+২ ও ৩+১ শিক্ষাপথ চালুতে ড্যাফোডিল ও ইউনিভার্সিটি অব উলংগংয় অস্ট্রেলিয়া'র সমঝোতা
‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
