|
হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কেউ
নতুন সময় ডেস্ক
|
![]() হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কেউ তবে এখন পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে ট্রাম্পের এ আহ্বানে সাড়া দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা। এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বর্তমানে মিত্র ও অংশীদারদের সঙ্গে বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।’ মার্কিন গণমাধ্যমকে চীনা দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছে এবং স্থিতিশীল ও নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব। জাপানের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্পের আহ্বানে জাপান জাহাজ পাঠাবে না। তাদের ভাষায়, জাপান নিজস্ব সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানায়, স্বাধীন বিবেচনাই এখানে মূল বিষয়। ফ্রান্স জানিয়েছে, তারাও কোনো জাহাজ পাঠাচ্ছে না। এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, না, ফরাসি বিমানবাহী রণতরী ও তার বহর পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় আজ রোববার জানিয়েছে, ট্রাম্পের আহ্বান সতর্কভাবে পর্যালোচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
