ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 March, 2026, 6:28 PM

কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নুরুজ্জামান সরকার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি আইনের আশ্রয় নেন এবং নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১। মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, র‍্যাব-১০ ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেপ্তার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশ সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status