ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2026, 6:09 PM

জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

কারা সূত্র জানায়, আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র শুক্রবার রাতেই কারাগারে পৌঁছে। পরে সেগুলো যাচাই-বাছাই সম্পন্ন করে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর একটি সাদা প্রাইভেটকারে করে কারা ফটক ত্যাগ করেন আনিস আলমগীর। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, জামিন সংক্রান্ত কাগজপত্র গত রাতে কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কারামুক্তির খবরে তার সহকর্মী ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status