ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধর, যুবকের দুই মাসের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:12 PM

শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধর, যুবকের দুই মাসের কারাদণ্ড

শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধর, যুবকের দুই মাসের কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের অভিযোগে রাসেল সরদার (২৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার কায়েতপাড়া গ্রামের মাসুম সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মাদকের টাকার জন্য ধারালো দা দিয়ে নিজের বাবা–মাকে আঘাত করেন রাসেল। পরে আহত বাবা–মা শ্রীপুর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাসেল সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status