ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় অনিয়মের অভিযোগে ৪ সার ডিলারকে জরিমানা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:13 PM

পাইকগাছায় অনিয়মের অভিযোগে ৪ সার ডিলারকে জরিমানা

পাইকগাছায় অনিয়মের অভিযোগে ৪ সার ডিলারকে জরিমানা

খুলনার পাইকগাছায় সারের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার-কাটাখালী নাথ স্টোরের সঞ্জয় কুমার নাথকে ৫ হাজার, ফুলতলা আরতী স্টোরের গোপাল চন্দ্র দাসকে ২ হাজার, চাঁদখালীর হাফিজুল ইসলামকে ২ হাজার ও মৌখালী বাজারের মাহবুব স্টোরের মাহবুব শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পণ্যের মান সন্তোষজনক না হওয়ায় সেগুলো জব্দ পূর্বক বিনষ্ট করা।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পেশকার তুহিন বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status