ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি গাজীপুর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 5:33 PM
সর্বশেষ আপডেট: Saturday, 7 March, 2026, 5:45 PM

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই একটি ট্রাক থেকে মালামাল এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট সংগ্রহ করতে গেলে অতর্কিত হামলার মুখে পড়েন তারা।

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

অভিযোগ করা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ লোক দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের অনেকের হাতে রামদা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। এ সময় তারা আগ্নেয়াস্ত্রের ব্যাবহারে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।

হামলার এক পর্যায়ে ঝুট বোঝাই ট্রাক থেকে মালামাল ছিনিয়ে নেওয়া হয় এবং ব্যবসায়ীর কাছ থেকে নগদ প্রায় তিন লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

স্থানীয়রা বলছেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যার জের ধরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status