ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
মার্কিন সিনেটে ধস্তাধস্তি, হাত ভেঙে গেল ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2026, 1:29 PM

মার্কিন সিনেটে ধস্তাধস্তি, হাত ভেঙে গেল ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর

মার্কিন সিনেটে ধস্তাধস্তি, হাত ভেঙে গেল ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর

ব্রায়ান ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দিতে চেষ্টা করেন মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ সদস্যরা। ছবি: অ্যান্ড্রু হারনিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বুধবার সিনেটের একটি শুনানি চলাকালে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বিক্ষোভকারীকে সরিয়ে নেওয়ার সময় পুলিশ ও একজন সিনেটরের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই বিক্ষোভকারীর হাত ভেঙে গেছে।

বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনিস। তিনি নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য। সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে যখন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন তিনি মাঝপথে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন।

তিনজন পুলিশ কর্মকর্তা এবং সিনেটর টিম শিহি যখন ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলছিলেন, 'ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ম্যাকগিনিসের ডান হাত মট করে ভেঙে যায়। এ সময় পাশ থেকে একজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে শোনা যায়, 'তার হাত, তার হাত!' পরে আরেকজন ম্যাকগিনিসকে জিজ্ঞেস করেন, আপনার হাত কি ঠিক আছে?' জবাবে তিনি বলেন, 'না, ঠিক নেই।

মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি বলেন, তিনি যখন দেখেন পুলিশ একজন অসংযত বিক্ষোভকারীকে' সামলাচ্ছে, তখন পরিস্থিতি শান্ত করতে সহায়তা করার জন্য তিনি এগিয়ে যান। তিনি এক্সে লেখেন, 'এই ভদ্রলোক ক্যাপিটলে এসেছিলেন সংঘর্ষের উদ্দেশ্যে, এবং তিনি সেটাই পেয়েছেন।

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিসকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার সময় তিনি কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং সহিংসভাবে বাধা দিচ্ছিলেন। পুলিশ আরও জানায়, ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা এবং বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status