|
গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রকাশ্যেই মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। বিশেষ করে ফুটওভারব্রীজ ও আশপাশের ফাঁকা স্থানে কয়েকজন যুবক দলবদ্ধভাবে অবস্থান নেয়। সুযোগ বুঝে একা পথচারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ভুক্তভোগীরা জানান, অনেক সময় ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। কখনওবা আঘাঁত করে রক্তাক্ত করেও লুটে নেয়া হয় সর্বস্ব। ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর ঘটনাও রয়েছে উল্লেখযোগ্য এই অঞ্চলে। গত ১৫ফেব্রুয়ারি ২০২৬ তারিখেও অসমাপ্ত ফুট ওভারব্রীজের শ্যাফট থেকে অর্ধ-গলিত একটি লাশ উদ্ধার করে পুলিশ। ![]() গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের দাবি, এলাকায় পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। একাধিক ঘটনার পরও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে জনমনে উদ্বেগ। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশ টহল ও সিসিটিভি নজরদারি বাড়ানো হলে কমতে পারে ছিনতাই আতঙ্ক। ![]() গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহাসড়ক ও ফিডার রোডগুলোতে টহল জোরদারের আহ্বান জানিয়েছেন নগরবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
