ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2026, 9:28 PM

বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী এলাকায় অবস্থিত সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ ) বিকেল ৪টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনা গ্রুপের পরিচালক এহেতেশামুল হক তমাল। সভাপতিত্ব করেন সালেহা ইমারত কোল্ড স্টোরেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (হিসাব শাখা)  সোহরাব হোসেন মাসুম। 

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান জুয়েল।

এতে উপস্থিত ছিলেন, এনা গ্রুপের অডিট অফিসার আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত আলু সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষিখাতের উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চলতি বছরে সালেহা ইমারত কোল্ড স্টোরেজে ২ লাখ ১০ হাজার বস্তা বিভিন্ন আলু সংরক্ষণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status