ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:29 PM

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের বিগরদানা মৌজায় পাউবোর অধিগ্রহণ কৃত জমির অবৈধ বিআরএস রেকর্ড সংশোধন ও হ্যাচারি নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী এ কর্মসূচি আয়োজন করে। 


ভূমিহীন সংগঠনের সভাপতি শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী কামাল হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী শাহাদুল ইসলাম, আবু হাসান,  মুন্নি, লিপন, ভূমিহীন সংগঠনের সহ সভাপতি রাহেলা বেগম, সুবোধ রায়, ইব্রাহিম গাজী, মনোয়ারা বেগম ও রিতা রায়। মানববন্ধন শেষে ভূমিহীন সংগঠনের বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও এবং  সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বীর নিকট স্মারকলিপি প্রদান করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status