|
ড. মো. সবুর খানের নেতৃত্বে বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড. মো. সবুর খানের নেতৃত্বে বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি সম্মেলনে ড. সবুর খান প্যানেল ডিসকাশন স্পিকার হিসেবে বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস-এর চেয়ারম্যান ড. ফার্নান্দো লেওন গার্সিয়া এবং নাফসা: অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এডুকেটরস সংস্থার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফান্টা আও। প্যানেল আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক উচ্চশিক্ষায় নেতৃত্বের পরিবর্তিত ধারা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও ভূমিকা। এই সেশনে আন্তর্জাতিকীকরণ, শিক্ষার্থী গতিশীলতা এবং ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কূটনীতি সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ড. সবুর খান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর ট্রেজারার-নির্বাচিত সদস্য হিসেবে একই সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত বোর্ড সভায়ও অংশ নেন। তার এ সম্পৃক্ততা বৈশ্বিক উচ্চশিক্ষা নেতৃত্বে বাংলাদেশের সক্রিয় উপস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে। উল্লেখ্য, ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এসিই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রভাবশালী উচ্চশিক্ষা সংগঠন। নীতি প্রণয়ন, নেতৃত্ব উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক শিক্ষা উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরের এ সম্মেলন বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। ড. মো. সবুর খানের এ অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
