ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
৭১' বীর সৈনিক প্রকৌশলী চাঁদ কে সম্মাননা প্রদান
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Saturday, 28 February, 2026, 4:53 PM

৭১' বীর সৈনিক প্রকৌশলী চাঁদ কে সম্মাননা প্রদান

৭১' বীর সৈনিক প্রকৌশলী চাঁদ কে সম্মাননা প্রদান

জীবনকে বাজি রেখে ছাত্র জীবনে ঝাঁপিয়ে পড়া মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কোম্পানি ( চাঁদ কোম্পানি) কমান্ডার চিলমারীর কৃতি ব্যাক্তি প্রকৌশলী আবুল কাশেম চাঁদ কে সম্মাননা প্রদান করা হয়েছে। 

শুক্রবার বিকালে পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রকৌশলী আবুল কাশেম চাঁদ কে সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আবুল কাশেম চাঁদ মুক্তিযুদ্ধ চলাকালিন নেতৃত্ব দেন একাধারে ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার, রৌমারী মুক্তিযোদ্ধা ট্রেইনিং সেন্টারে দায়িত্ব পালন, যুদ্ধের সময় চিলমারী, উলিপুরের বিভিন্ন এলাকায় অপারেশন করেন এবং বিভিন্ন অবদান রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আঃ বারী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন,  পণ্ডিত বই মেলা কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজা, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সাংস্কৃতিক কেন্দ্র সম্পাদক মণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম বীর, আরিফ মিশু প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status