ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 4:46 PM

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য ; সময়ের চাহিদা। বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল খনন কর্মসুচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে  মোংলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসুচির আয়োজন করে।

শনিবার সকাল ১১টায় খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সার্কেল'র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদ হোসেন ও খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন।

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএনআরএস'র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান। এছাড়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক  আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম, রকিবুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি আরো বলেন জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল  দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে।  নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। নদীখাল প্রবাহমান রাখতে হবে।

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে: শেখ ফরিদুল ইসলাম

স্বাগত বক্তব্যে সিএনআরএস'র নুসরাত জাহান বলেন সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেয়ার বাংলাদেশ'র নেতৃত্বে এই প্রকল্পের আওতায় ৬টি খালের ১২.৫৫ কিলোমিটার পুন:খনন হবে। এছাড়া একটি পুকুর খনন করা হবে। যেসব খাল পুনঃখনন করা হবে তাহলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল ও মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন খাল খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প।

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার  উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে। খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status