ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
লাকশাম-খিলা-নাথেরপেটুয়া-বিপুলাসার বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 4:43 PM

লাকশাম-খিলা-নাথেরপেটুয়া-বিপুলাসার বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

লাকশাম-খিলা-নাথেরপেটুয়া-বিপুলাসার বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

কুমিল্লার লাকসাম উপজেলার খিলা বাজারসহ লাকশাম-খিলা-নাথেরপেটুয়া-বিপুলাসার সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আসাদুজ্জামান ভুট্টো উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত সড়কটিতে প্রতিনিয়ত পথচারী ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।

খিলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলা দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিউর রহমান। বক্তারা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মাষ্টার লোকমান হোসেন, খিলা বাজার ব্যবসায়ীদের পক্ষে জামাল হোসেন, লাকসাম প্রেস ক্লাব–এর সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা আব্দুল সোবহান, মানবাধিকার কর্মী মাওলানা আবু তাহের, সুরক্ষা সিটির পরিচালক হাফেজ মো. শাহআলম ও আবদুল মালেক হিরন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কুমিল্লা জেলা শাখার সভাপতি মাইনুল হক মজুমদার বাবলু। 

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status