ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
দুর্গম পাহাড়ের ৩৬ বেকার যুবককে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 24 August, 2026, 7:24 PM

দুর্গম পাহাড়ের ৩৬ বেকার যুবককে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ

দুর্গম পাহাড়ের ৩৬ বেকার যুবককে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ

পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
 
সোমবার (২৪ আগস্ট ২৬) দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়।
 
প্রশিক্ষণ কর্মশালায় ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’—এই দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
 
প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচসহ প্রশিক্ষণের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
 
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
 
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
 
সেনাবাহিনীর এ উদ্যোগকে স্থানীয়ভাবে বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status