|
যশোরের শোকসন্তপ্ত তিন নেতার বাড়িতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন , যশোর
|
|
যশোরের শোকসন্তপ্ত তিন নেতার বাড়িতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে শোক সন্তপ্ত বিভিন্ন পরিবারের পাশে দাঁড়ান। তিনি সদ্য প্রয়াত নেতাকর্মীদের সন্তান ও স্বজনদের কবর জিয়ারত করেন ও শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।দলীয় সূত্রে জানা যায়, প্রথমে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমানের বাড়িতে যান। সেখানে তিনি মাহাবুবুর রহমানের সম্প্রতি প্রয়াত ছোট শিশু সন্তানের কবর জিয়ারত করেন। শোকসন্তপ্ত মাহাবুবুর রহমান (মাহবুব চাচা) ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি।এরপর ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। সর্বশেষ ফতেপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনের বাসভবনে যান। সাম্প্রতিক সময়ে তার মাতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, ইন্ডিয়ান বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ লিটু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।এছাড়াও ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। শোকাবহ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
