ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 28 February, 2026, 11:40 AM
সর্বশেষ আপডেট: Saturday, 28 February, 2026, 12:10 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় ইয়াবাসহ আরও এক স্থানীয় ব্যক্তিকেও আটক করা হয়।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জ এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জ এলাকার জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্ত এলাকার জেলালের বাড়িতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী থানার এসআই সৈয়দ আলীর নেতৃত্বে একদল পুলিশ বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে দেশে প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে আটক করা হয় এবং তাদের থানায় নিয়ে আসা হয়।

অভিযানকালে খালিশা কোটাল গ্রামের মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক দুই ভারতীয় নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status