|
কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি
মাসুদ রানা, দুমকী
|
![]() কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সফিক খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকী থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
