ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে মোটরসাইকেলকে চাপা দেয়ায় বাসে আগুন, আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 11:20 AM

গাজীপুরে মোটরসাইকেলকে চাপা দেয়ায় বাসে আগুন, আহত ১

গাজীপুরে মোটরসাইকেলকে চাপা দেয়ায় বাসে আগুন, আহত ১

গাজীপুর মহানগর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন লেগে পুড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘আলোকিত মধুপুর সিটিং সার্ভিস’ নামে একটি যাত্রীবাহী বাস বোর্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হলে বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসচালক ও যাত্রীদের কেউ আহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তার পরিচয় ও কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status