ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
অর্থাভাবে চিকিৎসা বন্ধ, বাউফলের যুবক জহিরুলের জীবন এখন অনিশ্চয়তায়
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 28 February, 2026, 11:15 AM

অর্থাভাবে চিকিৎসা বন্ধ, বাউফলের যুবক জহিরুলের জীবন এখন অনিশ্চয়তায়

অর্থাভাবে চিকিৎসা বন্ধ, বাউফলের যুবক জহিরুলের জীবন এখন অনিশ্চয়তায়

অর্থসংকটে চিকিৎসা থমকে যাওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার এক যুবকের জীবন এখন অনিশ্চয়তার মুখে। লিভার ক্যান্সারে আক্রান্ত জহিরুল ইসলাম (৩১) বাঁচার শেষ আশায় মানবিক সহায়তার অপেক্ষায় দিন গুনছেন।

জহিরুল উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত আলতাফ হোসেনের ছেলে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। চার বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে মাকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।

২০২৫ সালের শুরুতে হঠাৎ জ্বর, তীব্র পেটব্যথা, আমাশা ও শারীরিক দুর্বলতায় অসুস্থ হয়ে পড়েন জহিরুল। স্থানীয় চিকিৎসা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় তিনি ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ। সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক বিধান চন্দ্র দাসের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে।

পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রায় দুই মাস চিকিৎসা নিলেও অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা তাকে ভারতের হায়দরাবাদে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি।

শেষ আশায় গত ২৬ আগস্ট চীনের ফুদা ক্যান্সার হাসপাতাল-এ চিকিৎসা নেন জহিরুল। সেখানে এক মাসে প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। এই অর্থ জোগাড় করতে পরিবারের একমাত্র বসতভিটা বিক্রি করতে হয়েছে। তবুও পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করা সম্ভব হয়নি।

বর্তমানে তিনি বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বোনজামাই মনজুরুল আলমের বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসকদের মতে, আরও তিন দফা কেমোথেরাপি, নিয়মিত ওষুধ সেবন এবং পুনরায় চীনে চিকিৎসা নিতে পারলে তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে প্রতিদিনের ওষুধই জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন ওষুধ বাবদ প্রয়োজন প্রায় ৩ হাজার ২০০ টাকা।

ছেলের শয্যার পাশে বসে মা মমিন নেচ্ছা বলেন, চোখের সামনে আমার ছেলেটা ধীরে ধীরে নিভে যাচ্ছে। একজন মা হয়ে কিছুই করতে পারছি না। কেউ যদি পাশে দাঁড়ায়, আমার ছেলেটা হয়তো আবার বাঁচার সুযোগ পাবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহায়তা পাঠাতে আগ্রহীরা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকার হিসাব নম্বর ০০৫০১২০০১২৯০৪ (হিসাব নাম: জহিরুল ইসলাম)-এ অনুদান দিতে পারেন। এছাড়া বিকাশ ও নগদ নম্বর ০১৮৫৫৭৭৮৯৬৮-এ সহায়তা পাঠানো যাবে।

সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতাই পারে এই তরুণের জীবন বাঁচাতে নতুন সম্ভাবনা তৈরি করতে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status