ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:54 PM

ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফটিকছড়িতে ইটভাটার মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদাবাজি ও হামলার অভিযোগে হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম।

বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি জানান, মামলায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। তার সহযোগী আলাউদ্দিনসহ অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩ জনকে এতে বিবাদী করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার আর্জি সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকালে আসামিরা ভুক্তভোগীর এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দেওয়ার জন্য তারা চার দিনের সময় বেঁধে দেন। এর চার দিন পর ১৫ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা আবারও ওই ব্রিকফিল্ডে এসে চাঁদার টাকা দাবি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী শফিউল আলমের শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয়। একপর্যায়ে আসামিরা প্রতিষ্ঠানের ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status