ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কালীগঞ্জে ১৮২৪ পিস বিদেশী বিয়ারসহ আটক-৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:52 PM

কালীগঞ্জে ১৮২৪ পিস বিদেশী বিয়ারসহ আটক-৩

কালীগঞ্জে ১৮২৪ পিস বিদেশী বিয়ারসহ আটক-৩

গাজীপুরের কালীগঞ্জে ১২% এ্যালকোহল সমৃদ্ধ ৩৮ কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকার চায়না বাংলা কনক্রীট এন্ড ব্লক ইন্ডাষ্ট্রিজ এর কারখানায় অভিযান চালিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো--১২-৬৯৬৮) ভ্যান ও বিভিন্ন কক্ষ থেকে ৩৮টি কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ার উদ্ধার করে।


এসময় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে পুলিশ চায়না বাংলা কনক্রীট এন্ড ব্লক কারখানার ইনচার্জ সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজামউদ্দিনের পুত্র নাজির হোসেন (২১), রেজা কন্সট্রাকশনের ইনচার্জ কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের পুত্র মেহেদী হাসান (৩৪) ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের পুত্র আমানউল্লাহ (৩৩)কে আটক করে। কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিকআপ ভর্তি বিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status