ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মানবতা ও সমাজকল্যাণে বহুমুখী উদ্যোগে সিন্দুকছড়ি জোন Inbox
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:58 PM

মানবতা ও সমাজকল্যাণে বহুমুখী উদ্যোগে সিন্দুকছড়ি জোন Inbox

মানবতা ও সমাজকল্যাণে বহুমুখী উদ্যোগে সিন্দুকছড়ি জোন Inbox

মানবতা ও সমাজকল্যাণে বহুমুখী উদ্যোগে সিন্দুকছড়ি জোন Inbox

মানবতা ও সমাজকল্যাণে বহুমুখী উদ্যোগে সিন্দুকছড়ি জোন Inbox

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি–এর আওতাধীন সিন্দুকছড়ি জোন মানবতা ও সমাজকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ধারাবাহিকতায় দিনব্যাপী এসব কর্মসূচি আয়োজন করা হয়।


জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতাহীন পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা প্রদান, সম্প্রীতি উন্নয়নে দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং খেলাধুলায় উৎসাহ দিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের ফুটবল দলের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।


এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় এবং দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি। তিনি উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান এবং সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।


স্থানীয়রা এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status