ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 February, 2026, 1:10 PM

ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

ঢাকার রায়ের বাজারে বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি সিয়ামকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে, মামলায় একমাত্র আসামি সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, ‘প্রেমঘটিত বিরোধের জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়।

আহত অবস্থায় ওই কিশোরীকে রাত সোয়া ১০টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা বেল্লাল হোসেন হাসপাতালে বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। এর কিছুক্ষণ পর বাসার নিচে হৈ চৈ শুনে নিচে নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে সেখান থেকে শিকদার মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহত মেয়েটির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে।

মেয়েটির বাসা রায়ের বাজার হায়দার হোটেলের গলিতে। পাঁচতলা একটি ভবনের পাঁচতলায় দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন বেল্লাল।

নিহত বিন্তি রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিন্তির মা নাদিয়া ঘটনার পরপরই অভিযোগ করেছিলেন, সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status