|
শিক্ষা ও নিরাপত্তায় নতুন দিগন্ত, ফুলবাড়ীতে ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() শিক্ষা ও নিরাপত্তায় নতুন দিগন্ত, ফুলবাড়ীতে ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সমন্বয়ে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি বিদ্যালয়ে অধ্যয়নরত ২৪ জন ছাত্রীর হাতে ২৪টি বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল। এছাড়াও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুনসহ তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ![]() শিক্ষা ও নিরাপত্তায় নতুন দিগন্ত, ফুলবাড়ীতে ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দূরবর্তী এলাকার ছাত্রীদের জন্য এটি একটি কার্যকর সহায়ক পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এখন থেকে তাদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সহায়তা নারী শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সার্বিক সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
