ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার ২১ লক্ষ টাকা উদ্ধার, চক্রের ২ সদস্য আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 5:40 PM

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার ২১ লক্ষ টাকা উদ্ধার, চক্রের ২ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার ২১ লক্ষ টাকা উদ্ধার, চক্রের ২ সদস্য আটক

মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম থেকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন সিআইডি ইন্সপেক্টর মো. রেজাউল করিম।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকার মৃত মহসিন আলীর ছেলে মোবারক হোসেন এবং তার স্ত্রী সুলতানা খাতুন।

সিআইডি ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দূর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং এর বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো। এছাড়া ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড ক্রয়ের মাধ্যমে বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে সেইসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত।

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তাড তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর মো. রেজাউল করিম।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status