|
সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই জব্দ পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি ভবনের ভেতরে অনুমোদনহীনভাবে গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল। অভিযানে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই অবৈধভাবে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
