ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 February, 2026, 1:48 PM

শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর সঙ্গে রোববার (২২ ফেব্রুয়ারি) তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষামন্ত্রীকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের আমন্ত্রণও জানান।

এ সময় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ট্রাস্টিবোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status