পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গাজীপুর মহানগরীর বাইপাস এলাকা থেকে একটি স্বাগত র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তার দিকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সকলকে বেশি বেশি ইবাদত-বন্দেগি, মানবসেবা ও নৈতিকতা চর্চার আহ্বান জানান তারা।
র্যালী ও সমাবেশে মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান।