ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
দেশ ছেড়ে গেলেন ফয়েজ তৈয়্যব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 February, 2026, 9:41 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 February, 2026, 10:24 PM

দেশ ছেড়ে গেলেন ফয়েজ তৈয়্যব

দেশ ছেড়ে গেলেন ফয়েজ তৈয়্যব

বিভিন্ন গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ‘ইকে ৫৮৩’-এ দুবাই হয়ে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী প্রশাসনের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে তিনিই প্রথম দেশ ছাড়লেন।

ফয়েজ তৈয়্যব এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রযুক্তি খাতে কাজের জন্য নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজকে দেশে আনা হয়। ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর প্রশাসনে তিনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, দেশত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র জানায়, তার কাছে কূটনৈতিক ও ব্যক্তিগত—দুই ধরনের পাসপোর্টই ছিল। ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করায় দায়িত্বরত পুলিশ তার কাছে বিদেশ গমনের সরকারি আদেশ (জিও) চান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে জিও সংগ্রহ করে সফট কপি দেখান তিনি এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন।

তবে তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status