ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 February, 2026, 7:51 PM

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতারা। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম হয়েছে। এসব আসনের ভোট পুনর্গণনা এবং সংসদ সদস্যদের শপথ না পড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য কলেন মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, এখন পর্যন্ত ৩০টি আসনের ভোট কারচুপির অভিযোগ আমাদের কাছে এসেছে। আগামীতে আরও তথ্য আসবে এবং সেগুলো গণমাধ্যমে জানানো হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. এম এ মান্নান অভিযোগ করে বলেন, আমার আসনে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আমি সেগুলো তুলে ধরেছি। ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইরশাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status