|
কুড়িগ্রামে বিএনপির পরাজিত প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান নবনির্বাচিত এমপি ড. আতিক মুজাহিদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বিএনপির পরাজিত প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান নবনির্বাচিত এমপি ড. আতিক মুজাহিদ আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ড. আতিক মুজাহিদ লেখেন— “আলহামদুলিল্লাহ, গেজেটেড।” একই সঙ্গে তিনি কুড়িগ্রামে বিভাজনের রাজনীতি পরিহার করে সম্মান, উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। পোস্টে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যের পথে এগিয়ে কুড়িগ্রামকে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ রাজনৈতিক চর্চার মডেল হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে পরাজিত প্রার্থী, বিএনপি সমর্থিত সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ড. আতিক মুজাহিদ আরও উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রামের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে—এ বিশ্বাস থেকেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসনে বিজয়ী হওয়া ড. আতিক মুজাহিদের এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনা হিসেবেই দেখছেন অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
