|
নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের এই নির্বাচন ঘিরে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা। অপু বিশ্বাসও জানালেন নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে তার ইচ্ছে ও ভাবনার কথা। নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’ তবে বিশেষ দুটি দাবি করেন তিনি নতুন সরকারের কাছে। অপু বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’ এদিকে বেশ কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিয়মিত ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি সময় দিচ্ছেন নিজের পারিবারিক ব্যবসায়ও। সর্বশেষ কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন সজল। পাশাপাশি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে অপুকে। সিনেমা দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
