|
যশোরে ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত, ১৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষন সম্পন্ন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত, ১৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষন সম্পন্ন স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ১৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সভায় জানান, এবারের নির্বাচন হবে নজিরবিহীন নিরপেক্ষ, যা সাধারণ মানুষ দীর্ঘকাল মনে রাখবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৩ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হবে।বিশেষ প্রযুক্তির ব্যবহার হিসেবে ৭১ জন পুলিশ সদস্যের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ স্থাপন করা হয়েছে। ‘সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে এই ক্যামেরার ফুটেজ সরাসরি তদারকি করা হবে, ফলে কোথাও কোনো গোলযোগ হলে রিজার্ভ ফোর্স দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। এছাড়া দুই শতাধিক স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে সক্রিয় থাকবে।আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করবে। সভায় জানানো হয়, ১০ ফেব্রুয়ারি থেকে টানা তিনদিন জেলায় কোনো অনুমোদনহীন মোটরসাইকেল চলাচল করতে পারবে না। নির্বাচনের দিন জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য সকল যানবাহনের জন্য পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার রোধে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জানিয়েছেন, নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীদের পরিচয়পত্র ও যানবাহনের পাস প্রস্তুত করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে এগুলো সংবাদকর্মীদের কাছে হস্তান্তর করা হবে।সভায় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর উপঅধিনায়ক মেজর মাসুদ, এনএসআই-এর উপপরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, জেলা আনসার কমান্ড্যান্ট সেফাউল হোসেন এবং র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এটিএম ফজলে রাব্বী প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
