|
ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ মাইসছড়িতে
শফিক ইসলাম, মহালছড়ি
|
![]() ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ মাইসছড়িতে রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও ওয়াদুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জননেতা ওয়াদুদ ভূইয়া। ক্যাম্পে ৫ জন অভিজ্ঞ চিকিৎসক ও ৩ জন সাপোর্ট স্টাফসহ ওয়াদুদ ফাউন্ডেশনের সদস্যরা সেবা প্রদান করেন। এ সময় দাঁতের চিকিৎসা, চোখের চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ ভূইয়া বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই ওয়াদুদ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক দায়িত্ব। ওয়াদুদ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। ![]() ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ মাইসছড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ছাত্তার জানান, গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত থাকে। ওয়াদুদ ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়রা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
