|
মহালছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা
শফিক ইসলাম, মহালছড়ি
|
![]() মহালছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা রবিবার(০৮ ফেব্রয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক নির্বাচনী সভা ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়নের খেলার মাঠে নির্বাচনী সভা, ২ নং মুবাছড়ি ইউনিয়নের মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মারমা সম্প্রদায়ের সাথে নির্বাচনী সভা, ১ নং মহালছড়ি সদর ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে নির্বাচনী সভা, উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনী সভা,ঈদগা মাঠে পথসভা,চোংড়াছড়ি স্কুল মাঠে নির্বাচনী পথসভা, ৪ নং মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি খেলার মাঠে নির্বাচনী সভা এবং মাইসছড়ি সবজি বাজারে নির্বাচনী পথসভা। ![]() মহালছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা তিনি আরও বলেন, সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। মহালছড়ির মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। সভা ও পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
