|
নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসীরুদ্দীন পাটওয়ারী
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনুষ্ঠানস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন। বিক্ষোভ কর্মসূচির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিক্ষোভের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির সেখানে উপস্থিতিকে কেন্দ্র করে নানা মন্তব্য করেন। এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’ এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে লেখেন, ‘আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল।’ তার ওই মন্তব্য নিয়েও অনলাইনে আলোচনা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
