ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রাম: নির্বাচনী জনসভায় ড. আতিক মুজাহিদ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 8 February, 2026, 9:38 PM

উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রাম: নির্বাচনী জনসভায় ড. আতিক মুজাহিদ

উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রাম: নির্বাচনী জনসভায় ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ও জনসমাগমপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। জনসভা শুরুর অনেক আগেই কাচারী মাঠ ও আশপাশের এলাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। এতে স্থানীয় ভোটারদের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন,
“আমি নির্বাচিত হলে এ অঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় আধুনিক ও মানসম্মত হিমাগার প্রতিষ্ঠা করা হবে, যাতে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন।তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে পড়া কুড়িগ্রামকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সমন্বিত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করতে চাই।ভোটারদের উদ্দেশে ড. আতিক মুজাহিদ বলেন,অসৎ, দুর্নীতিবাজ ও লুটেরা রাজনীতিবিদদের আর সুযোগ দেওয়া যাবে না।
এ সময় তিনি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,আমি যদি নির্বাচনে জয়ী হই, তাহলে আমার মোবাইল নম্বর মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হবে। আপনারা সরাসরি আমাকে ফোন করে আপনাদের সমস্যা, অভিযোগ ও প্রস্তাব জানাতে পারবেন।এ সময় তিনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত কুড়িগ্রাম গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।জনসভা শেষে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে তাঁদের সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, দেওয়ান আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জেলা সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজ, ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা পূর্ব মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status