ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর পথ থাকবে না: শাহজাদপুরে হাসনাত আব্দুল্লাহ
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Sunday, 8 February, 2026, 9:36 PM

ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর পথ থাকবে না: শাহজাদপুরে হাসনাত আব্দুল্লাহ

ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর পথ থাকবে না: শাহজাদপুরে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে তিনটি নির্বাচনে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুষ দেওয়া ছাড়া ভোট পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এসপি থেকে শুরু করে ওসি, এসআই এমনকি ভোটের আগের রাতে কনস্টেবল পর্যন্ত খাম পাঠানোর সংস্কৃতি ছিল বলেই তিনি মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার যদি কেউ কালো টাকার লেনদেন করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন বা জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাহলে পালানোর পথ থাকবে না।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামী একশ বছরে বাংলাদেশ কোন পথে এগোবে। রাষ্ট্র কাঠামো কেমন হবে, প্রশাসনের চরিত্র কী হবে, পুলিশের আচরণ ও বিচার বিভাগের ভূমিকা কেমন দাঁড়াবে—সব কিছুর রূপরেখা এই নির্বাচনের মাধ্যমেই তৈরি হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু একজনের পরিবর্তন চাইনি, পুরো স্বৈরশাসনের কাঠামোর পরিবর্তন চেয়েছি। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তারা যেন ভেবে নেন। দখলের চেষ্টা করলে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা থাকবে না। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই দায়িত্ব আমরা নেবো।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
সভাটি সঞ্চালনা করেন ডা. মোফাজ্জল হোসেন সবুজ। এ সময় এনসিপির মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status