|
ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। ওয়ালটনের নতুন মডেলের এই এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড প্রযুক্তি। ফলে এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে- আইফিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স, ফিল্টার ক্লিন অ্যালার্টস ইত্যাদি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
