ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার সন্তান হয়ে ভোট ও সমর্থন চাইলেন জোনায়েদ সাকির জন্য আলফাত হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 3:34 PM

সাতক্ষীরার সন্তান হয়ে ভোট ও সমর্থন চাইলেন জোনায়েদ সাকির জন্য আলফাত হোসেন

সাতক্ষীরার সন্তান হয়ে ভোট ও সমর্থন চাইলেন জোনায়েদ সাকির জন্য আলফাত হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে হ্যাঁ ভোটের পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাঞ্ছারামপুর–৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকির জন্য দলীয় মাথাল প্রতীকের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন।

এক বিবৃতিতে মোঃ আলফাত হোসেন বলেন, “জোনায়েদ সাকি শুধু বাঞ্ছারামপুরের প্রতিনিধি নন, তিনি ন্যায়, ইনসাফ ও মজলুম মানুষের কণ্ঠস্বর। আজ দেশজুড়ে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে—সেই সংগ্রামে সংসদে সাকির মতো সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি সাতক্ষীরার সন্তান হিসেবে বি- বাড়িয়া বাঞ্ছারামপুরের আসনের গণতন্ত্রপ্রত্যাশী সকল মানুষের কাছে আহ্বান জানাই—বাঞ্ছারামপুর–৬ আসনে জোনায়েদ সাকিকে ভোট দিয়ে সংসদে পাঠান। এতে শুধু একটি আসনের নয়, বরং দেশব্যাপী ন্যায়ভিত্তিক রাজনীতির পথ সুগম হবে।”

আলফাত হোসেন বলেন, জোনায়েদ সাকি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি জনগণ ও নির্যাতিত মানুষের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করে আসছেন। সংসদে তাঁর উপস্থিতি জনগণের কথা বলার শক্তিশালী মাধ্যম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দেশের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও পরিবর্তনকামী মানুষকে গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status