ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 2:49 PM

ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক

ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত ও চীনের বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে—আগামী নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে।

৭ ফেব্রুয়ারী ২০২৬ (শনিবার) সিলেট দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী জনসংযোগ শুরু করে ১নং ওয়ার্ডে পথসভায় এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার সাধারণ ভোটাররা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ধানের শীষে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সমর্থনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী দল ও আলেম সমাজ ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে।

এম এ মালিক বলেন, “ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হবে। দক্ষিণ সুরমা ও বালাগঞ্জবাসীর মূল্যবান ভোটে আমরা বিপুল ব্যবধানে জয়লাভ করব।” তিনি ভোটারদের কাছে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই এ উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ রোশন আলী, আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ,  দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সহসভাপতি আকতার আলীসহ ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ অসংখ্য জনতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status