|
ফুলবাড়ীতে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত শনিবার ও রোববার (০৭–০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী, কুড়িগ্রাম। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলারা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুস্থ মানসিকতা, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ![]() ফুলবাড়ীতে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবেদ আলী খন্দকার, প্রধান শিক্ষক, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও পরিমল চন্দ্র, সিনিয়র শিক্ষক মোঃ ইকরামুল হক, মোঃ ওবায়দুল হক, মোঃ মাহবুবুল কাদের, আক্তারা বেগম, মোঃ মাহবুবুল হক সাউদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। ![]() ফুলবাড়ীতে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত উদ্বোধনী পর্ব শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বালতিতে বল নিক্ষেপ, মশাল দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
