ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 10:41 AM

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

যৌন আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণে দেশে যেন আর কোনো অসন্তুষ্ট নারী না থাকে- এমন লক্ষ্যে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দ্য টেলিগ্রাফের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, দেশটিতে আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি করেছেন যে, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে কারণ হচ্ছে তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি। 

এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এনিয়ে তিনি আরও বলেন, এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।  

দেশটিতে সেক্স মন্ত্রণালয়ের গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই  রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।   

‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই গঠিত হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলটির প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।

আগামী জুনে দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। জরিপে বলা হয়েছে, দেশটিতে প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status