|
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ওসি শামসুল হাবীব বলেন, ‘মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।’ তিনি আরও বলেন, বর্তমানে তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
